কয়েকদিন যাবত একটি composition এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার জন্য খুবই গুরুত্ববহন করবে বলে মাথায় ঘুরপাক খাচ্ছিল। তাই সেটা উপস্থাপন না করে পারলাম না।শিক্ষার্থীদের সুবিধার্থে কম্পোজ়িশনটির বঙ্গানুবাদও দেওয়া হল।Composition টি প্রকাশের সময় পাঞ্জেরী গাইড এর সহায়তা নিলাম। কেননা অনেকগুলো পুস্তকের মধ্যে পাঞ্জেরী গাইডে composition টি বেশ ভালভাবে উপস্থাপন করা হয়েছে।Composition টি নিম্নরুপঃ
A Firefighter
A Firefighter is a person who works at fire department. He is very familiar to us. He plays an important role in our life.
A Firefighter is well educated. He is a brave person. He is physically fit. He is very careful about his work. The profession of a firefighter is very risky. The main job of a firefighter is to putting out fires. He also trains young people to become firefighters. He makes people aware of what should in a fire incident.
The work of a firefighter is very important. They save many people from the door of death. If the firefighter cannot reach the spots in time the incident poses a great havoc. Some times a firefighter takes the risk of his life to save others. The work of a firefighter is very commendable. He is our friends in danger. We should show our respect to him and his profession.
অনুবাদঃ একজন দমকল কর্মী
যে ব্যক্তি দমকল বিভাগে চাকরি করেন, তিনিই দমকল কর্মী। তিনি আমাদের খুবই পরিচিত। আমাদের জীবনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
একজন দমকল কর্মী সুশিক্ষিত। তিনি একজন সাহসী লোক। তিনি শারীরিকভাবে পরিপূর্ণ। তিনি তার কাজের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকেন। দমকল কর্মীর পেশা খুবই ঝুঁকিপূর্ণ। দমকল কর্মীর প্রধান কাজ হল আগুন নেভানো। তিনি তরুন লোকদের দমকল কর্মী হওয়ার জন্য প্রশিক্ষণও দেন। অগ্নিকান্ডের সময় কী করতে হবে সে ব্যাপারে তিনি মানুষকে সচেতন করেন।
দমকল কর্মীর কাজ খুবই গুরুত্বপুর্ণ। তারা অনেক মানুষকে মৃত্যুর দরজা থেকে রক্ষা করেন। দমকল কর্মীরা যদি সময়মত ঘটনাস্থলে পোঁছাতে না পারে , তবে ঘটনাটি ধ্বংসাত্মক রূপ ধারন করবে। অন্যের জীবন রক্ষার্থে দমকল কর্মী মাঝে মাঝে নিজের জীবনের ঝুঁকি নিয়ে থাকেন। দমকল কর্মীর কাজ অত্যন্ত প্রশংসনীয়। তিনি আমাদের বিপদের বন্ধু। তার ও তার পেশার প্রতি আমাদের যথাযথ শ্রদ্ধা দেখানো উচিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন